সারা দেশের মাদ্রাসাসমূহ

মুফতি আবদুল আজিজ (লাকসামের হুজুর)

September 01 2026, 05:59

নাম :- মুফতি আবদুল আজিজ (লাকসামের হুজুর)

জন্ম তারিখ / জন্মস্থান :- ১৯৩৩ ঈসায়ী। কুমিল্লা, সদর দক্ষিণ (বর্তমান লালমাই উপজেলা) এর ভাটিস্তলা গ্রামূ।

শৈশব কাল :- তাঁর বাবা ছিলেন মুনশী মিন্নত আলী। ছারছিনার তৎকালীন পীর সাহেবের একনিষ্ঠ ভক্ত ও খাদেম।

শিক্ষা জীবন :- প্রথমে প্রেমনল প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। এরপর যুক্তিগুলো সিনিয়র মাদ্রাসায় নাহুম পর্যন্ত লেখাপড়া করে মৌকরা ফাযিল মাদরাসায় চলে যান। সেখানে হাশতুম ও হাফতুম, দুই জামাত পড়েন। এরপর তাঁর মেজো ভাই মাওলানা মাহমুদুর রহমানের হাত ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হোন। সেখানে অত্যন্ত কৃতিত্বের সাথে দাওরায়ে হাদীস ও ফুনুনাত পর্যন্ত লেখাপড়া করেন। পুরো ছাত্র জীবনে তিনি সব প্রতিষ্ঠানে ১ম স্থান অর্জন করেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তাঁর সাথীদের মধ্যে রয়েছেন- মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা জমীরুদ্দীন নানুপুরীসহ দেশের সেরা সেরা উলামায়ে কেরাম।
তাঁর কয়েক জন উস্তাদ:
মুফতীয়ে আজম মুফতী ফয়জুল্লাহ, আল্লামা হামেদ, আল্লামা আবুল হাসান, আল্লামা আবদুল কাইয়ুম, আল্লামা আবদুল ওয়াহহাব, আল্লামা আবদুল আযীয চাটগামীপ্রমুখ উলামায়ে কেরাম।

কর্ম জীবন :- তিনি পুরো জীবন ফেনীর ঐতিহ্যবাহী দারুল উলুম শর্শদি মাদরাসায় একাধারে শায়খুল হাদীস ও প্রধান মুফতি হিসেবে ৪৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এক প্রতিষ্ঠানেই পুরো কর্মজীবন কাটিয়ে দেন।

অবদান :- তিনি তালীমের সাথে দাওয়াত, তাবলীগের সঙ্গে জড়িত ছিলেন। বিশ্বের বহু দেশে তাবলীগের সফর করেন। বিশেষতঃ ফেনীর শর্শদি অঞ্চলে তাঁর সামাজিক বিষয়ে বিভিন্ন অবদান রয়েছে।

মৃত্যু তারিখ :- ১৮-০১-২০০৭

মোবাইল :-

তথ্য দানকারীর নাম :- মুহাম্মাদ বুরহানুদ্দীন বিন সাদ

তথ্য দানকারীর মোবাইল :- ০১৮৫৪২৪৬৯৯৬

Spread the love