সারা দেশের মাদ্রাসাসমূহ

মাওলানা আমীরুদ্দীন সাহেব রহ.

July 19 2026, 06:07

নাম :- মাওলানা আমীরুদ্দীন সাহেব রহ.

জন্ম তারিখ / জন্মস্থান :- ১৯২২ খৃষ্টাব্দে মাইজভাণ্ডার গ্রামে জন্ম গ্রহণ করেন

শৈশব কাল :- শৈশবকালে তিনি নিজ এলাকায় জীবন অতিবাহিত করেন

শিক্ষা জীবন :- তিনি প্রথমে জামাতে পাঞ্জুম পর্যন্ত নানুপুর বাজারে অবস্থিত হযরত মরহুম ওবাইদুল হক সাহেব রহ. এর প্রতিষ্টিত হেমায়াতুল ইসলাম মাদ্রাসায় পড়েন। সেখান থেকে চট্টগ্রাম দারুল উলূম আলিয়া মাদ্রাসায় দুই বছর লেখা-পড়া করেন। তারপর ভারতে প্রসিদ্ধ মাদ্রাসা দারুল উলূম দেওবন্দে লেখা-পড়া শেষ করেন।

কর্ম জীবন :- তিনি দারুল উলূম দেওবন্দে লেখা-পড়া শেষ করে দেশে ফিরে এলে, তাঁর উস্তাদের প্রতিষ্টিত হেমায়াতুল ইসলাম মাদ্রাসায় শিক্ষক হিসাবে নিযুক্ত হন। তার পর মাদ্রাসাটি বন্ধ হয়ে যাওয়ার পর কিছু দিন বাবুনগর মাদ্রাসায় খেদমত করেন। তারপর কিছু দিন চাড়ালিয়াহাট মাদ্রাসায় শিক্ষকতা করেন। অতঃপর জামিয়া ওবাইদিয়া মাদ্রাসা প্রতিষ্টা করেন। সেখানে বাকি জীবন কাঠিয়ে দেন।

অবদান :- তার বড় অবদানই হচ্ছে জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া প্রতিষ্ঠা করা।

মৃত্যু তারিখ :- ২৫ ই মে ১৯৮৪ ইং ২২ই শাবান ১৪০৪ হিজরীতে ৬৩ বছর বয়সে তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন।

মোবাইল :- 01627870740

তথ্য দানকারীর নাম :- মুহাম্মদ নজমুদ্দীন

তথ্য দানকারীর মোবাইল :- ০১৬২৭৮৭০৭৪০

Spread the love