আব্দুল মতিন চৌধুরী শায়খ ফুলবাড়ী রাহ.

September 01 2026, 06:01

qowmipedia.com,

নাম :- আব্দুল মতিন চৌধুরী শায়খ ফুলবাড়ী রাহ.

 

জন্ম তারিখ / জন্মস্থান :- ১৯১৫ খ্রি: সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।

শৈশব কাল :- ছয় বছর বয়সে মামার বাড়ি রনকেলীতে প্রাথমিক শিক্ষা শেষ করেন।

শিক্ষা জীবন :- প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি গোলাপগঞ্জ এম সি হাই স্কুলে সেখানে ৮ম শ্রেণি পর্যন্ত পড়ে ইলমে দ্বীন শিখার আগ্রহে মাত্র ১৩ বছর বয়সে শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানির সাথে দারুলউলুম দেওবন্দ গমন করেন। সেখানে আল্লামা ইদ্রিস কান্দালাবি আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ এজাজ আলী রাহিমাহুল্লাহ প্রমুখ মনীষীদের শিষ্যত্ব লাভ করেন। দাওরায়ে হাদিস শেষ করে ইলমে তাফসীরের জ্ঞান লাভের উদ্যেশ্য চলে যান বিশিষ্ট মুফাসসির আল্লামা আহমদ আলী লাহুরির রাহ. কাছে।
১৩৭৩ হিজরি ২৯ রমজান আল্লামা হুসাইন আহমদ মাদানি রাহ. তাকে তরিকতের খিলাফত দান করেন।

কর্ম জীবন :- সিলেটের গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ দারুলউলুম মাদ্রাসা, বড়লেখা, সুনামগঞ্জ সহ অসংখ্য জায়গায় তিনি ইলমে দ্বীনের খেদমত করেছেন। তিনি দেশ ও দেশের বাহিরে দাওয়াত ও তাবলীগ এর কাজে নিয়োজিত ছিলেন। নিজ বাড়ি ফুলবাড়িতে ছিল তার খানকা, যেখানে তিনি মানুষকে দ্বীনি শিক্ষা দিতেন, ও খেলাফতি দিতেন।

অবদান :- ১৯৫৮ খ্রি: মোতাবেক ১৩৫৬ হিজরি স্বীয় মুর্শিদের নামানুসারে ঢাকা দারুলউলুম হুসাইনীয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ১৯৬৪ খ্রি: মোতাবেক ১৩৭০ হিজরি সুনামগঞ্জের বিসম্ভরপুরে প্রতিষ্ঠা করেন মল্লিকপুর দারুলউলুম মাদ্রাসা। এছাড়াও তার তত্বাবধানে দেশের বিভিন্ন স্থানে অনেক দ্বীনি প্রতিষ্ঠান পরিচালিত হত। সর্বশেষ তার মৃত্যুর তার খলিফা বিশিষ্ট আলেম আব্দুস সালাম বাগরখলি ফুলবাড়ি রাহ: ওয়ারিশগণের প্রচেষ্টা সহযোগিতায় ১৯৯১ সালে গোলাপগঞ্জ হেতিমগঞ্জ প্রতিষ্ঠিত হয় জামেয়া ইসলামিয়া মতিনিয়া মাদ্রাসা। বর্তমানে শায়খের বাড়িতে মসজিদ মাদ্রাসা ও এতিমখানা চালু রয়েছে তার ওয়ারিসগণের তত্বাবধানে।

মৃত্যু তারিখ :- ১৯ ফেব্রুয়ারী ১৯৯০ ফুলবাড়িতে তিনি মহান মাওলা ডাকে সাড়া দিয়ে ইহজগত ত্যাগ করেন। ফুলবাড়ি বড়মোকাম কবরস্থানে তার পূর্বপুরুষ মীর হাজারা রাহ. পাশেই তাকে সমাহীত করা হয়।

মোবাইল :- ০১৭১৬০৪৬১৭১

তথ্য দানকারীর নাম :- মামুনুর রশীদ

তথ্য দানকারীর মোবাইল :- +8801716046171