সারা দেশের মাদ্রাসাসমূহ

ঢাকাউত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদরাসা

July 15 2026, 17:49

প্রতিষ্ঠানের নাম :- ঢাকাউত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদরাসা

প্রতিষ্ঠানের ঠিকানা :- রানাপিং বাজার, গোলাপগঞ্জ, সিলেট।

প্রতিষ্ঠা কাল :- ১৯৩০

প্রতিষ্ঠাতা :- শায়খুল হাদীস আল্লামা রিয়াছত আলী (শায়খে চৌঘরী) রহ.

প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- শায়খুল হাদীস আল্লামা রিয়াছত আলী (শায়খে চৌঘরী)

প্রতিষ্ঠাকালিন শিক্ষাসচিব :- জমশেদ আলী চেয়ারম্যান হুজুর (রহ.)

প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :- জমশেদ আলী চেয়ারম্যান হুজুর (রহ.)

খলিফায়ে মাদানী আব্দুল গফফার মামরখানী (রহ.)

প্রতিষ্ঠাকালিন জামাত সংখ্যা,বর্তমান সমাপনী জামাত / মাদরাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হলে্ এর উদ্বোধনীর সন :- দাওরায়ে হাদীস/ ১৯৪৭ সনে দাওরায়ে হাদীস খোলা হয়।

প্রতিষ্ঠাকাল থেকে চলমান সময় পর্যন্ত কৃতি শিক্ষার্থীর নাম, তাদের বর্তমান সামাজিক- অবস্থান :- আল্লামা ওবায়দুল হক উজিরপুরী (রহ.) – সাবেক সংসদ সদস্য

আল্লামা হুসাইন আহমদ বারোকুটি – সাবেক সভাপতি, আযাদ দ্বীনি এদ্বারায়ে তা\’লীম বাংলাদেশ

শায়খুল হাদীস আল্লামা আব্দুল আজিজ দয়ামিরী (রহ.) – সাবেক মুহতামিম ও শায়খুল হাদীস, জামেয়া দারুসসালাম, সিলেট।

আল্লামা আশরাফ আলী বিশ্বনাথী – সাবেক সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক (দা.বা) – সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শায়খুল হাদীস মুহিব্বুল হক গাছবাড়ি (রহ.) – নায়েবে আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ

শায়খুল হাদীস নুরুল ইসলাম খান সাহেব – মুহতামিম, দরগাহপুর মাদ্রাসা, সুনামগঞ্জ

মাও. খলীলুর রহমান রাজনগরী (রহ.) – সাবেক মুহতামিম, জামেয়া কর্মধা, মৌলভীবাজার

অত্র অঞ্চলের মানুষকে নিরক্ষরতা দূরিকরণে মাদরাসার ইতিবাচ ভূমিকা, মানুষের সামাজিক সাংস্কৃতিক দৈনতার পরিবর্তনে প্রতিষ্ঠানের অবদান :- অত্র প্রতিষ্ঠান অত্র এলাকাকে একটি শালীন এলাকায় পরিণত করেছে। ইলমে নববীর সুরে সবাইকে দ্বীনের প্রতি টেনে এনে ধর্মপ্রাণ মুসলমান হিসেবে পরিণত করেছে।

মাদরাসার স্বর্নোজ্বল ইতিহাস :- ঢাকাউত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসা (সংক্ষেপে রানাপিং মাদ্রাসা) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানপিং এলাকায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। তৎকালীন সময়ে গোলাপগঞ্জে কুরআন-হাদিস শেখার উচ্চতর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় ১৯৩০ সালে দারুল উলুম দেওবন্দের মূলনীতির আলোকে এটি প্রতিষ্ঠা করেন হুসাইন আহমদ মাদানির শিষ্য মাওলানা রিয়াছাত আলী। মাদ্রাসার নামকরণও মাদানির নামে হয়েছে। বর্তমানে যাতায়াত ব্যবস্থা উন্নত হওয়ায় বহু শিক্ষার্থী এখানে পড়াশুনা করে। ১৯৪৭ সালে এখানে দাওরায়ে হাদিস (মাস্টার্স) চালু করা হয়। উল্লেখ্য এটিই সিলেটের প্রথম দাওরায়ে হাদীস মাদ্রাসা। অত্র মাদ্রাসায় বর্তমান ও অতীতের অনেক বড় বড় আলেম পড়ালেখা করেছেন।

এ মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠাতা মাওলানা রিয়াছাত আলী নিজেই এর পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে মাদ্রাসাটি মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা যুবাইর আহমদ।

মাদরাসার বর্তমান অবস্থা বর্ণনা করে আগামীর পরিকল্পনা :- বর্তমানে অত্র মাদ্রাসা দ্বি-তলা মসজিদ ও দু-তলা শিক্ষা ভবন ও একটি দ্বি-তলা প্রশাসনিক ভবন ও দুটি টিনশেড ঘরে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে আরও দুটি ক্লাশ ইফতা/আদব খোলার পরিকল্পনা রয়েছে। একটি দ্বি-তলা ভবনের কাজ এখনও চলমান।

মাদরাসাটি যে বোর্ডের অধিনে :- আযাদ দ্বীনি এদ্বারায়ে তা\’লীম বাংলাদেশ

বর্তমান মুহতামিম :- মাও. যুবাইর আহমদ দা.বা.

বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- ০১৬৪৮৭২৪৯৪৫ (অফিস)

বর্তমান শিক্ষাসচিব :- মাও. ওলীউর রহমান দা.বা.

চলমান মোট ছাত্র সংখ্যা :- ৪০০+

চলমান দাওরায়ে হাদিস ছাত্র সংখ্যা :- ৩০+

চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- ১৫০ জন প্রায়

তথ্য দানকারীর নাম :- ইশমাম আহমদ

তথ্য দানকারীর মোবাইল :- +৮৮০১৩২৯১৫৬৬৩০

তথ্য দানকারীর ইমেইল :- ishmamahmad841@gmail.com

Spread the love