সারা দেশের মাদ্রাসাসমূহ

মাওলানা রফীক আহমদ( রহ:)

July 18 2026, 05:38

Manual1 Ad Code

নাম :- মাওলানা রফীক আহমদ( রহ:)

Manual3 Ad Code

জন্ম তারিখ / জন্মস্থান :- ১৯৪৮ ইংরেজি সালের ২১ শে অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৬ টার সময় সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গা বাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভদ্র চটি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন।

শৈশব কাল :- শিক্ষা জীবন: গাছবাড়ি মাযাহিরুল উলুম কওমী মাদ্রাসায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অর্জন করেন। অতঃপর উচ্চ শিক্ষা লাভের জন্য সিলেটের তৎকালীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া হুসাইনিয়া আরাবিয়া রানাপিং মাদ্রাসার জালালাইন ক্লাসে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে ৩ বছর সেখানে লেখা পড়া করে দাওরায়ে হাদীস ( টাইটেল) পাশ করেন।

শিক্ষা জীবন :- গাছবাড়ি মাযাহিরুল উলুম কওমী মাদ্রাসা ও রানাপিং মাদ্রাসা

কর্ম জীবন :- কর্ম জীবন: ঝিঙা বাড়ী ইউনিয়নের গণিকান্দি জামে মসজিদ ও উপর ঝিঙ্গাবাড়ী জামে মসজিদে পাঁচ বছর প্রধান ইমামের দায়িত্ব পালন করেন। সমাজ সেবা: এলাকার নির্যাতিত নিপীড়িত মানুষের ন্যায্য বিচার নিশ্চিতের জন্য স্হানীয় বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করে ঘুষখোর সালিশদের মুখোশ উম্মোচন করে একের পর এক ন্যায় বিচার নিশ্চিত করেন তিনি। এলাকা ছাড়াও কানাইঘাট উপজেলার জটিল ও কঠিন বিচারকার্য সঠিকভাবে সমাধানের জন্য কানাইঘাটের নির্বাহী কর্মকর্তার নির্ধারিত অন্যতম বিচারক ও তিনি ছিলেন। উল্লেখ্য থাকে যে, মাওলানা রফীক আহমদ বিচারিক কার্যক্রমে অংশ গ্রহণ করার কারনে স্হানীয় অসৎ বিচারক\’রা ঐক্যবদ্ধভাবে তাকে হয়রানির উদ্দেশ্য কালো টাকার বিনিময়ে থানার দায়িত্বরত অফিসারদেরকে মেনেজ করে ডজন খানেক মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করে। আল্লাহর রহমতে পর্যায়ক্রমে যাবতীয় মিথ্যা মামলা কোর্টে মিথ্যা প্রমাণিত হয়ে তিনি বেকসুর খালাস লাভ করেন। মামলার খরচের জোগান দিতে গিয়ে মাওলানা তার পৈতৃক চার একর মূল্যমান জায়গা জমি তিনি বিক্রি করেন।

অবদান :-

Manual8 Ad Code

মৃত্যু তারিখ :- ২০১৫ ইংরেজি সালের ২১ শে অক্টোবর রোজ শনিবার সকাল আট টার সময় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহিরাজিউন। আল্লাহ তাআ\’লা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন।

তথ্য দানকারীর নাম :- লেখক: আমিন উল্লাহ আখতার, মরহুমের দ্বিতীয় ছেলে, সৌদি আরব প্রবাসী।

Manual6 Ad Code

তথ্য দানকারীর মোবাইল :- +966530395074

Manual5 Ad Code

Spread the love